1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
কক্সবাজার জেলার পেকুয়া থানার পুলিশের তদন্তে কি-এক নারীর জন্ম পরিচয় কি বদলে যেতে পারে। - চ্যানেল চট্টগ্রাম
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার জেলার পেকুয়া থানার পুলিশের তদন্তে কি-এক নারীর জন্ম পরিচয় কি বদলে যেতে পারে।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৯ ভিউ

সরকারি চাকরি পেলেই যেন অনেকেই নিজেদেরকে দেশের জমিদার মনে করতে শুরু করে। ঘুষ পেলেই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করতেও তারা দ্বিধা করে না। এর ফলে সমাজ থেকে ধীরে ধীরে সততা, ন্যায় ও নীতির মূল্যবোধ হারিয়ে যাচ্ছে।

আজ এমন অনেক পরিবার আছে, যারা পৈতৃক সম্পত্তি দখলে রাখতে ক্ষমতাবানদের ঘুষ দিতেও দ্বিধা করে না। অথচ প্রকৃত ওয়ারিশকে তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হয়। এটি শুধু অন্যায় নয়, বরং ক্ষমতাবান ও নির্যাতিত মানুষের মধ্যে স্পষ্ট বৈষম্যের বহিঃপ্রকাশ।
এই অন্যায়ের সংস্কৃতি ভাঙতে হবে। প্রতারণা, ঘুষ ও নির্যাতনের সঙ্গে যারা জড়িত—তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

সকল দেশবাসীর প্রতি আহ্বান—চুপ করে থাকবেন না। ন্যায়ের পক্ষে কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। কারণ আজ অন্য কেউ অন্যায়ের শিকার হলেও, নীরব থাকলে একদিন সেই অন্যায়ের শিকার আপনিও হতে পারেন।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়—
যে মেয়েটি জন্মের পর থেকে যাকে তার বাবা হিসেবে জেনে এসেছে এবং যার নাম তার সব সরকারি সনদে উল্লেখ রয়েছে, একটি পুলিশের তদন্তের ভিত্তিতে কীভাবে হঠাৎ তার জন্মপরিচয় পরিবর্তিত হয়ে যায়? তাহলে কি তার সব সরকারি সনদের চেয়েও একটি ওয়ারিশ সনদের মূল্য বেশি হয়ে গেল?
এমন প্রশ্নের স্বচ্ছ ও নিরপেক্ষ উত্তর প্রয়োজন। অন্যথায় এ ধরনের ঘটনায় মানুষের আস্থা নষ্ট হয়। তাই বিষয়টি সুষ্ঠু ও দায়িত্বশীলভাবে তদন্ত করে প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV