1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
চট্টগ্রাম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাংবাদিকদের ভুমিকার প্রসংশা - চ্যানেল চট্টগ্রাম
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাংবাদিকদের ভুমিকার প্রসংশা

এস এম আশরাফ উজ জামান নয়ন
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৩ ভিউ

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান সবসময়ই অনস্বীকার্য।”

​রবিবার (৮ মার্চ) বিকেলে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপি নেতা এস খোদা তোতন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপটি এবং সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, চট্টগ্রাম কারা পরিদর্শক আখি সুলতানা, বিশিষ্ট কথা সাহিত্যিক ও কলামিস্ট প্রেসক্লাব সদস্য সাংবাদিক কামাল পারভেজ এবং ফুলকলি জিএম এম এ সবুর, মানবাধিকার নেতা আবু তাহের চৌধুরী এবং সাংবাদিক ও জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এস এম আবুল বরকত আকাশ।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুজ্জামান রনি, সিআরএ-এর সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, আব্দুল কাদের রাজু, মো. রুবেল, সাইফুদ্দিন রমিজ, আশরাফ, শাকিল রিদুয়ান হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিয়াজ উদ্দিন, মোঃ বাবর, সাফায়েদ, মনিরুল ইসলাম, গিয়াসউদ্দিন পান্না, রতন বড়ুয়া এবং সাহেদুর রহমান মোরশেদ, জুয়েল সিকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
​অনুষ্ঠানে হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করা হয়।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV