বহুমূখী সেবামুলক সংগঠন দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকার অসহায়,দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী উপহার প্রদান করেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসাইন নেজামী বলেন পবিত্র রমজান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। এইমাস দান সদকাহ্ তথা একে অপরের পাশে দাঁড়ানোর মাস, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা হয়ত লজ্জায় কারো কাছ থেকে চাইতে পারেনা এমন মানুষদের খোজ নিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই এই রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।