1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে আলহাজ্ব রোকেয়া -শামশুল ইসলাম এতিমখানা হেফজখানা ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। - চ্যানেল চট্টগ্রাম
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে আলহাজ্ব রোকেয়া -শামশুল ইসলাম এতিমখানা হেফজখানা ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ ভিউ

২৫ এপ্রিল (শনিবার) বিকালে শোভনদন্ডী ইউনিয়নের ইউসুফের পাড়ায় আলহাজ্ব রোকেয়া -সামশুল ইসলাম -মাহফুজ ট্রাস্ট ও আলহাজ্ব মাহফুজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ওই মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক সূচনা হয়।

আলহাজ্ব মাহফুজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র সাবেক সহকারী পুলিশ কমিশনার আলহাজ্ব মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার (আবু)।

ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল আলীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সামশুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন ও সাহাব উদ্দীন চৌধুরী।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আবুল বাশার আবু—মাদ্রাসা শিক্ষার গুরুত্বারোপ করে বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। এটি কুরআন, হাদিস, ফিকহ ও আরবি ভাষার শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান—বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান চর্চার মাধ্যমে যোগ্য আলেম ও সুনাগরিক গড়ে তোলে। সমাজ থেকে অশিক্ষা দূরীকরণ, নৈতিক অবক্ষয় রোধ এবং পরকালীন মুক্তির পথ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
তিনি এ এতিম খানার সার্বিক সহযোগিতায় সব সময় পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি সমাজের বিত্তশালীদের এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন —সাইফুদ্দিন জাবেদ, জাহাঙ্গীর কবির, শহিদুল ইসলাম,মোরশেদুল ইসলাম, মাহবুব রহমান, ইসমাইল কন্ট্রাক্টর, আহমেদ কবির চৌধুরী, নুর কাসেম, মুহিবুল্লাহ প্রমুখ।

  • মাদ্রাসা ও এতিমখানাটির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র এলাকার হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV