বোয়ালখালী উপজেলার কধুরখীল জলিল আম্বিয়া কলেজের পাশে উজ্জ্বল দত্তের পুকুরে রাতের আধারে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ নিয়ে যায়। যেখানে সরকার মাছ চাষের উপর গুরুত্ব দিচ্ছে মুক্ত জলাশয়ে পোনা ছাড়ছে যাতে সাধারণ মানুষ মাছ খেতে পারে। সেখানে এক শ্রেনীর মানুষ বিষ প্রয়োগ করে মাছ নিধন করতেছে, চুরি করে মাছ নিয়ে যাচ্ছে । পুকুরের মালিক প্রবাসী উজ্জ্বল দত্ত বলেন আমি পুকুর থেকে মাছ ধরলে আশপাশের মানুষকে দিয়ে তারপর নিয়ে যায়। অথচ সেখানে আমার পুকুরের মাছ গুলো বিষ দিয়ে নিধন করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত চোরদের আইনের আওতায় আনতে না পারলে ক্রমান্বয়ে মৎস চাষ বিলুপ্ত হতে পারে। তাই দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।