বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বোয়ালখালী পৌরসভাস্থ ২শত বছর পূর্বের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৪ ভিউ

বোয়ালখালী পৌরসভাস্থ ৯নং ওয়ার্ড হাজারীরচর পূর্ব পারস্থ বৃটিশ আমলের প্রায় ২শত বছর আগের পুরনো বৌদ্ধ মন্দিরটি এখন ধ্বংসের পথে। বড়ুয়া ও মুসলিম সম্প্রদায়ের ভূমিদস্যু মিলে বৌদ্ধ মাতৃ মন্দির ভেঙে ফেলছে। পরবর্তী ২য় বৌদ্ধ মন্দির করা হলে সেটাও ভেঙে ফেলা হয়। তখন প্রবীর বড়ুয়া বাদী হয়ে বোয়ালখালী পৌরসভায় একটা মিস মামলা করা হলেও কোন সুরাহা দিতে পারেনি বোয়ালখালী পৌরসভা।সঠিক কোন দলিলাদি দেখাতে পারেনি বিবাদীগন।এই জায়গাটি বৃটিশ আমল থেকে বাদী প্রবীর বড়ুয়া তাদের পৈত্রিক সম্পত্তি বলে দাবী করেন। এখন বিবাদীগন ভূয়া কাগজপত্র দেখিয়ে নামজারী করার অপচেষ্টা করতেছে। বিবাদীগন আরো বলেন বৌদ্ধ মাতৃ মন্দির বিক্রি করে ফেলছে।বড়ুয়া বৌদ্ধ ইতিহাসে বৌদ্ধ মাতৃ মন্দির বিক্রি করে ফেলছে এমন নজির নাই। এমন ভূমিদস্যুর কবল থেকে মন্দিরটি রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বাদী প্রবীর বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Powered By WP Solution