অফিস শেষে বের হওয়া প্রধানমন্ত্রীর পথ আটকে সরাসরি সাহায্য চাইলেন এক সরকারি কর্মচারী। খবর শুনেই রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে ফোন করে ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অল্প সময়েই উদ্ধার হল অপহৃত।
দৃশ্যটি মানবিক হলেও প্রশাসনিকভাবে এটি একটি অশনিসংকেত। থানার এসআই বা ওসির কাজ যখন সরকারপ্রধানকে করতে হয়, তখন তা আইনশৃঙ্খলা বাহিনীর দৈন্যদশাই প্রমাণ করে। সরকারপ্রধান যখন সরাসরি পঞ্চম গ্রেডের উপকমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাকে ফোন করে নির্দেশনা দেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইজিপি-কমিশনার পর্যন্ত পুরো কাঠামোই গুরুত্বহীন হয়ে পড়ে।
এমন সংস্কৃতি থেকেই ‘দ্য নিউ ভাত ঘরে’র জন্ম হয়। এমন ‘শর্টকাট’ সংস্কৃতি থেকেই ডিবি হারুনদের উত্থান হয়। শেখ হাসিনার সময় যার সরাসরি যোগাযোগ ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে, যিনি আইজিপিকে শুনিয়ে বলতেন, ‘আমিই চেইন অব কমান্ড’।