1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন - চ্যানেল চট্টগ্রাম
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন

মুহাম্মদ আবদুল কাদের
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৪ ভিউ

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২০২৬ সালের ২৬ মার্চ, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই চট্টগ্রামের কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে জনতার ঢল নামে। মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রসাশন চট্টগ্রামের বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী– বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী উপস্থিত থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় পুষ্পস্তবক অর্পণে তাঁর সাথে বীর মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমান্ড কাউন্সিলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী বলেন, “আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ট্রাস্ট কাজ করে যাচ্ছে।”

  1. অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম জিলানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো: শাহ আলম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা দিলীপ দাস, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীসহ উপস্থিত নেতৃবৃন্দ মহান স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV