1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় মো. বাহাদুর আলম (৪৬) ও জাফর (৩৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। - চ্যানেল চট্টগ্রাম
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় মো. বাহাদুর আলম (৪৬) ও জাফর (৩৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২০ ভিউ
  • সোমবার (৮ জুন) সকালে নাপিত পুকুরিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাহাদুর আলম পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া সুলতান তালুকদার বাড়ির ডা. সায়ের আহমদের ছেলে এবং ‎জাফর একই ইউনিয়নের দুধ পুকুরিয়া এলাকার পূর্ব পাড়ার রাজা মিয়ার ছেলে।
    ‎মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর স্বামী মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে থাকেন। সেই সুবাধে ২০২৫ সালের ২৮শে এপ্রিল সকালে আসামিরা ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী চিৎকার করলে আসামিরা তাকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। তবে চলে যাওয়ার সময় ভুক্তভোগীর ছেলে এবং ভাই আসামিদের দেখে ফেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জখমের প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন এবং সেখানে চিকিৎসা নেন।পরবর্তীতে ভুক্তভোগী আদালতে উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।
    ‎এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় ২ জনকে গ্রেপ্তার করে থানায় এনে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV