চট্টগ্রামে প্রথমবারের মতো সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে ১লা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমধর্মী দাবা উৎসব “পান্তা-ইলিশের ছোঁয়ায় দাবার জমজমাট লড়াই”। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সী দাবাড়ু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশু দাবাড়ু আহমেদ আফরাজ আরশান। টুর্নামেন্টের চীফ অরবিটার মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব-উল ইসলাম সাচ্চু এবং চেস উইজার্ডস-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আব্দুল আহাদ।
বক্তারা বলেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে দাবার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং চট্টগ্রামে দাবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবটি বৈশাখের ঐতিহ্য ও ক্রীড়া চেতনার এক অনন্য মেলবন্ধন হিসেবে সবার প্রশংসা।
মোট ৬১ রেটেড দাবাড়ুসহ মোট ১১৩জন দাবাড়ু অংশ গ্রহন করেন।