চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভাস্থ ৯নং ওয়ার্ড খানহাট বাজারে ভোড় ৫টার দিকে আগুনে জ্বলে ৬টি দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ভোর ৬টার সময় স্থানীয় ডিম ব্যবসায়ী আবদুল হাকিম তার দোকানের ডিম গেছানোর সময় হঠাৎ দেখতে পাই রাস্তার বিপরীত পাশে আগুন জ্বলে তখন সে চিৎকার করলে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তী ব্যর্থ হলে পটিয়া ও চন্দনাইশ ফায়ার সার্ভিসে খবর দিলে ৩ টি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১:৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পু্ড়ে যাওয়া দোকানের মধ্যে বিভিন্ন শ্রেণীর ৬টি দোকান ছিল। প্রিয়তোষ শীলের সেলুন দোকানের প্রায় ১৫০, ০০০ টাকা, মুহাম্মদ শাহআলমের কুলিং কর্নারের প্রায় ২,৫০,০০০ টাকা, মুহাম্মদ সুমনের কাঁচামালের গোডাউনে প্রায় ৫০,০০০ টাকা, মুহাম্মদ লোকমানের পান দোকানের প্রায় ৩০,০০০ টাকা, মুহাম্মদ নুরু সুপারী -জর্দ্দা দোকানের প্রায় ৫০,০০০ টাকা, মুহাম্মদ আজগরের পাইকারী বিস্কুট দোকানের প্রায় ৬০,০০০ টাকা ক্ষয়ক্ষতি হয়।
দোকানের জমিদার মুহাম্মদ জহির বলেন আমি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি থানায় জানিয়েছি এবং লিখিত অভিযোগ দিয়েছি পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে দেখবেন বলে জানিয়েছে।