বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২২২ ভিউ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল হুদা (৪১) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরুল হুদা বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা খালেক সওদাগরের বাড়ির বাসিন্দা এবং মৃত শফিউর রহমানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নুরুল হুদার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, সকালে বোনের জামাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুল হুদা। মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় ১১টার দিকে একটি ইটবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে আসে। এতে চালক ব্রেক করলে মোটরসাইকেলটি পড়ে যায় । এসময় পেছনে বসা নুরুল হুদা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক (পিরোজপুর-ড-১১-০১২৩) জব্দ করা হয়েছে এবং চালক আরিফুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Powered By WP Solution