1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
নগরীর আকবরশাহ এলাকায় মোটরসাইকেল ও সিএন জি মুখোমুখি সংঘর্ষ :নিহত -১ - চ্যানেল চট্টগ্রাম
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

নগরীর আকবরশাহ এলাকায় মোটরসাইকেল ও সিএন জি মুখোমুখি সংঘর্ষ :নিহত -১

এস এম আশরাফ উজ জামান নয়ন
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬ ভিউ

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা সংলগ্ন জাতীয় কবরস্থান এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুরুল আফসার নয়ন (৪২) নামে একজন নিহত হয়েছেন।

‎গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নুরুল আফসার নয়ন একটি মোটরসাইকেলের পেছনে আরোহী ছিলেন। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আইসিইউ বিভাগে ভর্তি করেন। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
‎‎নিহত নুরুল আফসার নয়ন শাপলা বণিক সমিতির সভাপতি এবং আকবর শাহ থানা যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও সহকর্মীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করেছেন।
‎‎নিহতের আত্মীয়স্বজনদের দাবি, দুর্ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
‎‎এ ঘটনায় আকবর শাহ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নিহতের পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © 2018
Theme Customized By LiveTV