1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
নোয়াখালীর জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ। - চ্যানেল চট্টগ্রাম
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নোয়াখালীর জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ ভিউ

ইমান আলী বাজার সংলগ্ন বাড়ি থেকে চাল জব্দ করা হয়েছে বলে জানান সুবর্ণচরের ইউএনও আকিব ওসমান জানান।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াতে ইসলামী নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ইমান আলী বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ৯৯ বস্তা চাল জব্দ করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান।

যার বাড়ি থেকে চাল জব্দ করা হয়েছে তার নাম আবদুস সামাদ। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে আবদুস সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হয়। চালগুলো তিনি লোকজনের কাছে অধিক মূল্যে বিক্রি করছিলেন।
বিষয়টি টের পেয়ে লোকজন সেই বাড়িতে যান। তখন তারা দেখতে পান, একটি কক্ষে সরকারি চালের বস্তা মজুদ আছে। পরে উত্তেজিত লোকজন বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানায় অবহিত করেন।
দুপুরের দিকে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান। তার আগেই জামায়াত নেতা আবদুস সামাদ গা ঢাকা দেন বলে স্থানীয়দের অভিযোগ।
পরে আবদুস সামাদের মোবাইলে ফোন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এসব চাল তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন।
সুবর্ণচরের ইউএনও আকিব ওসমান বলেন,
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তার চাল ফেরত দেওয়া হবে, না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV