1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
বাদিয়াখালিতে মাদকবিরোধী সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি, কিশোর গ্যাংয়ের উৎপাত এর কারনে এলাকাবাসী অতিষ্ঠ, বাদ নেই সাংবাদিকগনও - চ্যানেল চট্টগ্রাম
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বাদিয়াখালিতে মাদকবিরোধী সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি, কিশোর গ্যাংয়ের উৎপাত এর কারনে এলাকাবাসী অতিষ্ঠ, বাদ নেই সাংবাদিকগনও

এস এম আশরাফ উজ জামান নয়ন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২২ ভিউ

গাইবান্ধার বাদিয়াখালি এলাকায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবেদন করার পর ওই সাংবাদিককে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি এলাকায় চলমান মাদক ব্যবসা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন। এর পর থেকেই একটি চক্রমহলের মাদক ব্যবসায়ী জবিরনের ছেলে (খোকন মিয়া) তাকে লক্ষ্য করে হুমকি দিতে শুরু করে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ—বাদিয়াখালির বিভিন্ন স্থানে, বিশেষ করে হালিমের দোকান, ও বাজারের ভিতর মসজিদের উত্তর পার্শে চায়ের দোকান গুলোর আশেপাশে কিশোর গ্যাংয়ের আড্ডা বেড়েছে। এসব স্থানে নিয়মিত মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ ঘটে বলে দাবি তাদের।

স্থানীয়রা আরও বলেন, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV