বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বোয়ালখালীতে ফ্যানের সঙ্গে ঝুলছে ইনজামুল, কাদঁছে পরিবার।

বোয়ালখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২২৬ ভিউ

বোয়ালখালীতে নিজ কক্ষে থেকে ইনজামুল হক বাবু (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করেছে। নিহত বাবু পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলীর বাড়ির নুরুল হকের ছেলে। সে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কপোরেশন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তারা তিন ভাই ও এক বোন। নিহতের বড় ভাই এমদাদুল হক জানান, ইনজামুল হক বাবু গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে খাওয়া দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে গিয়েছিলো। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমার মা এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ করার জন্য ডাকতে গেলে,অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় এবং তার কোন সাড়া শব্দ না পাওয়ায় কুড়াল দিয়ে দরজা ভেঙে দেখে কক্ষের ভিতর গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে বাবুর ঝুলন্ত মরদেহ।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ইনজামুলের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Powered By WP Solution