কধুরখীল হাজী আমজাদ আলী সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীদের ব্যবহারের পানির কল, বিদ্যালয়ের লাইট, জানালা সহ বিভিন্ন সম্পদ ভাঙ্গচুর করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহার দেওয়া চারাগাছ গুলো চুরি করে নিয়ে যায়, বিদ্যালয়ের বারান্দা, ওয়াশরুম সহ বিভিন্ন স্থানে ময়লা নিক্ষেপ করে। পরের দিন শিক্ষকরা বিদ্যালয়ে এসে প্রায় ১ ঘন্টা পরিশ্রম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু উক্ত বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীর কোন কর্মচারী নেই। বিষয়টি এলাকাবাসী খুব দুঃখজনক বলে মনে করেন এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।