1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
সাংবাদিক প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, পতেঙ্গা মডেল থানায় জিডি। - চ্যানেল চট্টগ্রাম
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সাংবাদিক প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, পতেঙ্গা মডেল থানায় জিডি।

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪ ভিউ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি

‎চট্টগ্রাম পতেঙ্গায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিককে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরী পতেঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা রেখা চৌধুরী দৈনিক আলোচিত প্রতিদিনের বার্তা সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন।

‎এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রামের মধ্যম পতেঙ্গা মাইজ পাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে এইচ আর ফুড পার্ক আইসক্রীম ক্যামিকেল মিশ্রিত আইসক্রিম তৈরী করে কনজিউমার কে ঠকিয়ে যাচ্ছে জামাল নামের এক কালোবাজারির বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত এইচ আর ফুড পার্ক আইসক্রীম তৈরীর কারখানার মালিক জামাল উদ্দীন ক্ষুব্ধ হয়ে ওঠে।

‎অভিযোগ রয়েছে, এরপর থেকেই একটি জামাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মোবাইলে হুমকি প্রদান করে যাচ্ছে। এবং তাকে নিয়ে অপপ্রচার চালায় বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় বাদী ও বাদীর আরো চার জন সহকর্মী রেবেকা সুলতানা রেখা চৌধুরী, এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন বিপ্লব, সোহেল আমিন, সহ পেশাগত দায়িত্ব পালনের জন্য যখন কাঠগড় মোড়ে অবস্থান করে বিবাদী জামাল উদ্দীন সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার জন গণমাধ্যম কর্মীদেরকে বলেন আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার না করিলে সাংবাদিকদের হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি পতেঙ্গা মডেল থানায় জিডি দায়ের করেন।

সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন বিপ্লব, সোহেল আমিন বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অভিযুক্ত জামাল আমাদের ওপর ক্ষিপ্ত। জামাল আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জামাল বলেন, সাংবাদিক এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে আমি সংবাদ প্রত্যাহার করতে বলেছি। প্রত্যাহার না করলে আমি আমার ব্যবস্তা নিবো বলেছি সেটা যদি হুমকি মনে করেন আমার কিছু করার নাই।

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎বাংলাদেশসহ চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা জানান দোষীদের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দ্রুত মানববন্ধনের ডাক দেওয়া হবে⊆

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV