বহুমুখী সেবামূলক সংগঠন “দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের” নেতৃবৃন্দ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বোয়ালখালীর বিভিন্ন এলাকার বিষয় কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) জনাব মেহেদী হাসান ফারুকের সাথে। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসাইন নেজামী বলেন উপজেলার পশ্চিম গোমদন্ডী, কধুরখীল, শাকপুরা, সারোয়াতলী, কড়লডেঙ্গা ও পৌরসভার বেশকিছু জায়গা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে,। ঐ সব এলাকায় আরো কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার অনুরোধ করেন। UNO মহোদয়কে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন বন্যার শুরু থেকে আপনি যেভাবে বোয়ালখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।