1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ - চ্যানেল চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

এস এম আশরাফ উজ জামান নয়ন
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩ ভিউ

কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিরুদ্ধে রাউজান এলাকার গিয়াস উদ্দীন কাদের কর্তৃক প্রদত্ত কুরুচিপূর্ণ, অশালীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একটি আদর্শিক, ধর্মীয় ও শান্তিপূর্ণ ছাত্রসংগঠনকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য শুধু রুচিহীনই নয়, বরং তা সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং অশান্তি উসকে দেওয়ার শামিল। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ছাত্রসমাজ ও ইসলামী মূল্যবোধকে হেয় করার এই প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু ব্যক্তি স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে কটাক্ষ, কুৎসা ও আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে—যা গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সবসময় যুক্তি, শালীনতা ও নৈতিকতার পথে বিশ্বাসী। কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমাদের আদর্শ, সংগ্রাম ও ঐতিহ্যকে ক্ষুণ্ন করা যাবে না।
আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে এমন অপচেষ্টা অব্যাহত থাকলে সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © 2018
Theme Customized By LiveTV