1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
গ্রীণ রোড শো উপলক্ষে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রস্তুতি সভা - চ্যানেল চট্টগ্রাম
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

গ্রীণ রোড শো উপলক্ষে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রস্তুতি সভা

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪ ভিউ

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার আয়োজনের প্রস্তুতি উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ ৩ জুন, বুধবার, সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ আল জামিয়া মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি পরিবেশ সংগঠক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী সিরাজ উল্লাহ বলেন, বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি চরম সংকটের মুখে। আগামী ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু প্রভাবমুক্ত পরিবেশে গড়ে তুলতে এবং উষ্ণতা-সহিষ্ণু বাংলাদেশের পরিবেশ বজায় রাখতে এখনি সকল মানুষকে পরিবেশ নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র সরকার ও সরকারি কর্তৃপক্ষ পরিবেশ নিয়ে কাজ করলে পরিবেশের জলবায়ু সংকট মোকাবেলা করা সম্ভব নয়। তিনি গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আসন্ন ২০ জুনের গ্রীন রোড শো : চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার সফল করতে চট্টগ্রামের সর্বস্তরের পরিবেশপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ এমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য (হিসাব ও অর্থ) আকতার হোসেন শাকিল, সদস্য মোহাম্মদ কাওসার।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গ্রীন রোড শো : চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার সফল করতে গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহকে আহ্বায়ক, মোহাম্মদ জাকির হোসেনকে সদস্য সচিব ও আকতার হোসেন নিজামীকে প্রধান সমন্বয়কারী করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়াও সংগঠনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও গ্রীন রোড শো’র উদ্বোধনী স্থান বহদ্দারহাট চত্বর পরিদর্শন উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আগামী ৫ জুন শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV