বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও সাদা কালো মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মুহাম্মদ রবিউল হোসেন এর পক্ষ থেকে বোয়ালখালীর বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়।
তিনি বলেন রমজান মাস রহমতের মাস, গুনাহ মাফ করার মাস, দান সদকা করার মাস।তাই এই মাসে এক অপরের পাশে দাঁড়ানো উচিত।আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছে যারা নিতান্তই দারিদ্র, এমন কিছু মানুষ আছে যারা কাউকে বলতে পারেনা তাই ঐ সমস্ত মানুষের খোজ নিয়ে তাদের সহযোগিতা করা উচিত। একে অপরের প্রয়োজনে এগিয়ে আসলে সমাজে দারিদ্র্যতা অনেক কমে আসবে। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।