গত ১৯ শে জানুয়ারি সোমবার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বোয়ালখালী উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বিভিন্ন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়তা বিতরণ করেন। এ সময় একজন প্যারালাইজড প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে দু’জন উপকারভোগীকে প্রতি জন ৫০ হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।
এছাড়া পূর্ব গোমদন্ডীর দুইজন পান দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথ।