1. [email protected] : adm_c39a1bb180 :
  2. [email protected] : ccadmin :
  3. [email protected] : chaelchattogra :
  4. [email protected] : facfltd :
বোয়ালখালীর সেই আলোচিত লিজা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন। - চ্যানেল চট্টগ্রাম
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বোয়ালখালীর সেই আলোচিত লিজা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।

ডা. আবদুল কাদের
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ ভিউ

গত ৩ অক্টোবর ২০২৪ পশ্চিম গোমদন্ডী সাতগড়িয়া পাড়ায় দরিদ্র পরিবারের সন্তান লিজা আকতার ঊর্মীকে তার শ্বশুর বাড়িতে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে দাবী করেন লিজার পরিবার। লিজার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার লক্ষ্যে একটি মামলা করা হয়,যা আজ ২ বছর অতিক্রম হলেও আজও পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। তাই আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন লিজার পরিবার আজ অসহায় বলে এখনো বিচার পাইনি, কিন্তু ধনী হলে ঠিকই বিচার ব্যবস্থা হত। মানববন্ধনে দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আকতার হোসাইন নেজামী বলেন আইন সবার জন্য সমান, তাই লিজা আকতারের পরিবার গরীব বলে বিচার পাবেনা এমন হতে পারে না। তিনি বোয়ালখালী প্রশাসনের প্রতি অনুরোধ জানান যেন লিজা আকতারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক। তাহলে অপরাধ অনেক কমে যাবে। বোয়ালখালীতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।


Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV