1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
রক্তের বন্ধনে গড়ি মানবতার সেতুবন্ধন। - চ্যানেল চট্টগ্রাম
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

রক্তের বন্ধনে গড়ি মানবতার সেতুবন্ধন।

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২০ ভিউ

আজ বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সাজিনাজ হসপিটাল লিমিটেড আয়োজিত দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে মানবিক সংগঠন আল-খিদমাহ পরিবার গর্বের সাথে অংশগ্রহণ করেছে।

সকালে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

এ আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও মানবিক মানুষ অংশগ্রহণ করেন।

মানবিক সংগঠন হিসেবে আল-খিদমাহ পরিবারের পক্ষ থেকে, মোহাম্মদ আনিসুল ইসলাম, হাবিবুর রহমান মাসুম, জি.এম বাবু, মোহাম্মদ ইয়াছিন আরাফাত সহ (০৪) জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন, যা আমাদের সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতারই একটি অংশ।

এছাড়াও চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন নগরফুল, আল খিদমাহ সহ চট্টগ্রামের স্বনামধন্য মোট ১৪টি সামাজিক ও মানবিক সংগঠন এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে। সকল সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় রক্তদান কর্মসূচিটি আরও প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।

এই আয়োজনে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করে অসংখ্য রোগীর জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে হাসপাতাল কর্তৃপক্ষ অংশগ্রহণকারী সকল মানবিক ও সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করেন। পাশাপাশি মানবতার সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপস্থিত প্রতিটি রক্তদাতার হাতে সম্মাননা সনদ (Certificate of Appreciation) তুলে দেওয়া হয়।

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাজিনাজ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষকে এমন একটি মহৎ ও জনকল্যাণমূলক আয়োজনের জন্য। একইসাথে ধন্যবাদ জানাই সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, সংগঠক এবং অংশগ্রহণকারী সংগঠনসমূহকে।

রক্তদান হোক মানবতার সবচেয়ে সুন্দর উপহার। আপনার একটি সিদ্ধান্ত বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন। মানবতার কল্যাণে আল-খিদমাহ পরিবার সবসময় মানুষের পাশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV