একটু বৃষ্টি হলে ডুবে যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা, বিগত বছর গুলোতে বৃষ্টি হলে চট্টগ্রামের যেসব এলাকা পানিতে প্লাবিত হত, এইবার তার বিকল্প নেই। বর্ষার শুরুতে বুক সমান পানিতে প্লাবিত হয় নগরীর বিভিন্ন এলাকা।এস এস সি পরীক্ষার্থী ও সাধারণ মানুষের চলাফেরা যেন অস্বাভাবিক হয়ে যায়।মানুষের জীবনে চলে আসে ব্যাপক দূর্ভোগ। পথচারী ও সাধারণ মানুষের দাবী চট্টগ্রাম শহরের পানি নিষ্কাশনের বিষয়ে মেয়র যদি একটু আন্তরিক হয় তাহলে এই পানির সমস্যা থেকে রক্ষা পাবে চট্টগ্রাম বাসী।