1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
চট্টগ্রামের কর্ণফুলীতে কৃষি জমির মাটি কাটার অভিযোগ, এক্সক্যাভেটর জব্দ। - চ্যানেল চট্টগ্রাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে কৃষি জমির মাটি কাটার অভিযোগ, এক্সক্যাভেটর জব্দ।

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪ ভিউ

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার উৎসবের ধুম পড়েছে। প্রশাসন বা জমিমালিকের কোনো রকম অনুমতি না নিয়েই একটি অসাধু মাটি খেকো চক্র ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ফসলি জমি সাবাড় করে যাচ্ছে। এসব মাটি বহনে ট্রলি-ট্রাকসহ বিভিন্ন গাড়ি চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচা-পাকা সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, এলাকার সাধারণ কৃষকদের জমি থেকে প্রভাব খাটিয়ে জোরপূর্বক দিনদুপুরে মাটি কেটে নিয়ে যাচ্ছে চক্রটি। এর মধ্যে সাধারণ মানুষের জমিসহ সরকারি খাসজমির মাটিও লুট করছে তারা।

এ ছাড়াও রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে জবরদখল ও জোরপূর্বক মাটি কাটছে। এ রকম চলতে থাকলে একসময় কৃষিজমি আর থাকবে না বলেও আশংকা করছেন ভুক্তভোগীরা।

এদিকে শুক্রবার (১৭ এপ্রিল) কর্ণফুলী খানার উত্তর বন্দর এলাকার ৩৮ শতক তিন ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে।

জমির মালিক মো. সাইফুল আলম অভিযোগ করে বলেন, ‘স্থানীয় সৈয়দ ও জহির নামের দুই ব্যক্তি জোরপূর্বক গত বৃহস্পতিবার থেকে দুটি ডাম্প গাড়ি এবং এক্সকাভেটর দিয়ে অন্যায়ভাবে আমার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্হা নিবেন বলে জানিয়েছেন ‘।

অন্যদিকে অভিযুক্ত জহির বলেন, ‘আমি গাড়ি ভাড়ায় দিয়েছি মাত্র। জমির মালিকদের জন্য এসব মাটি কাটা হচ্ছে। তবে জমির মালিকের পরিচয় তিনি বলতে পারেননি।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ আল নোমান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে জমির মাটি লুটের জড়িত সৈয়দ ও জহির পালিয়ে যায়। জব্দ করা হয়েছে মাটি কাটার এক্সকাভেটর (ভেকু)। পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV