বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিলীন হচ্ছে লোহাগাড়া পাহাড় ও টিলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৬ ভিউ

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে সংরক্ষিত বনের টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবিলা এলাকায় জামছড়ি খাল সংলগ্ন স্থানে শ্যালো মেশিন বসিয়ে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ বিধ্বংসী এই কার্যক্রম চালিয়ে আসছে। এতে বনজ সম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, চরম্বা ইউনিয়ন পরিষদের এক সদস্যের নেতৃত্বে একটি চক্র প্রভাব খাটিয়ে সংরক্ষিত বনের টিলা ও সমতল ভূমি পানি দিয়ে কৃত্রিমভাবে ভেঙে বালু উত্তোলন করছে।
গত ১১ এপ্রিল সরেজমিনে দেখা যায়, বালু উত্তোলনের ফলে জামছড়ি খালের পাড় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। সেখানে বালু উত্তোলন কাজে ৬–৭ জন শ্রমিক নিয়োজিত ছিল। তবে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে বালুবাহী ডাম্পট্রাকগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং শ্রমিকরা কাজ বন্ধ করে সটকে পড়ে। একপর্যায়ে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিনটিও বন্ধ করে দেওয়া হয়। বালুবাহী ভারী ডাম্পট্রাক চলাচলের কারণে স্থানীয় কাঁচা সড়ক দেবে গেছে এবং সড়কে বালুর আস্তরণ পড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া বালু উত্তোলনের স্থান থেকে মাত্র ২০০ গজ দূরে একটি কালভার্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Powered By WP Solution