1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে যুবকের মৃত্যু - চ্যানেল চট্টগ্রাম
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে যুবকের মৃত্যু

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১ ভিউ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বি/দ্যু/ৎস্পৃ/ষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃ/ত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদিঘির পাড় এলাকায় এ দু/র্ঘটনা ঘটে।
নি/হ/ত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি লালদিঘির পাড় এলাকার রাধিকাস কিচেন নামে একটি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গতকাল দুপুরে ওই খাবারের দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন রামহরি নামে ওই যুবক। এসময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, লালদিঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV