1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ। - চ্যানেল চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

ডা.আবদুল কাদের
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৫ ভিউ

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও মানবিক-সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২ মে, শনিবার, বিকালে বোয়ালখালী উপজেলাধীন শাকপুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

দেশব্যাপী সর্বস্তরের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সচেতন করতে আসন্ন ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-কে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র ঘোষিত বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সমর্থন-সফল-বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংগঠনের সদস্য (এডমিন) ও দারিদ্রবিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য মো. মুজিবুর রহমান, মোহাম্মদ আসিফ, মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে পাঁচ কোটি চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমান বৈশ্বিক ও দেশের জলবায়ু সংকট মোকাবিলায় এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। সরকারের এ কর্মসূচি সফল ও সার্থক করতে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলকে বাসাবাড়ির খালি জায়গায়, যেখানে চারা লাগানোর জায়গা রয়েছে, সেখানে সকলকে ফলজ, বনজ ও ঔষুধি চারা রোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে প্রায় ২০০টি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV