সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়:
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:
১। সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়।
২। ইউএনও অফিস থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়।
৩। স্কুল/কলেজ/মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া গ্রহণ করতে হবে।
৪। প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সকল গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করার জন্য সকল সিএনজি চালককে নির্দেশনা প্রদান করা হয়।
৬। নির্ধারিত ভাড়া ও সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সকল সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে প্রচারের জন্য মালিক পরিবহন সমিতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়।
৭। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বা নির্ধারিত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।